# Tags

পঞ্চগড়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পঞ্চগড় প্রতিনিধি-ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প পাস, ঈদের পূর্বে বকেয়া বেতন প্রদানসহ ৫ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা কমিটি। এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহ সভাপতি মাওলানা মোশারফ হোসেন প্রমূখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেল প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।